বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা

Sharing is caring!

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় ছোমেদ আলী সরদার (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোমেদ আলী সরদার বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকার মৃত শাহ আলম সরদারের ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়।

বিমানবন্দর থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মুক্তিযোদ্ধা ছোমেদ আলীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী আহত হন। আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ছোমেদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি জাহিদ বিন আলম আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল বলেন, আহত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD