রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টার্গেটে ইরানের ৫২ স্থাপনা, কঠোর হামলার হুমকি

টার্গেটে ইরানের ৫২ স্থাপনা, কঠোর হামলার হুমকি

Sharing is caring!

ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করে রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্পদের ওপর কোনো ধরনের আক্রমণ হলেই সেখানে কঠিন হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৪ জানুয়ারি) এক টুইটে তিনি ইরানের উদ্দেশে এ সতর্কবার্তা দেন।

ট্রাম্প বলেন, ইরান তাদের এক জেনারেলের মৃত্যুর জেরে বেশ জোরেশোরেই যুক্তরাষ্ট্রের সম্পদের ওপর হামলার কথা বলছে।

‘যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থাপনা চিহ্নিত করেছে, কিছু অত্যন্ত উচ্চপর্যায়ের এবং ইরানের কাছে গুরুত্বপূর্ণ। যদি তেহরান আক্রমণ করে তাহলে ওইসব স্থাপনা এবং ইরান নিজেও অত্যন্ত দ্রুত ও কঠিন আঘাতের শিকার হবে। যুক্তরাষ্ট্র আর কোনো হুমকি চায় না।’

১৯৭৯ সালের দিকে ৫২ জন মার্কিন নাগরিককে প্রায় একবছর জিম্মি করে রাখার প্রতীক হিসেবে ইরানের ৫২টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এ টুইটের কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইট হ্যাক করে ‘ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ হ্যাকার্স’। এটিকে ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা বলে উল্লেখ করেছে তারা।

একইদিন ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশের মার্কিন বিমানঘাঁটিতে একযোগে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি বলে ধারণা করা হচ্ছে।

তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে রকেট হামলার কয়েক ঘণ্টা পরই ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদ জামকারানের সর্ব্বোচ্চ গম্বুজে রক্তলাল পতাকা ওড়ানো হয়। শিয়া সংস্কৃতিতে লাল পতাকা হচ্ছে অন্যায় রক্তপাতের বদলা নেওয়ার প্রতীক। একারণে এই পতাকা ওড়ানোকে সোলেমানি হত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার এবং সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন আইআরজিসির অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেমানিসহ ১০ জন। এ হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD