বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বানারীপাড়ায় তিনজনের হত্যার ঘটনায় আটক আরোও ১

বানারীপাড়ায় তিনজনের হত্যার ঘটনায় আটক আরোও ১

Sharing is caring!

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে এক বৃদ্ধা, তার মেয়ের জামাইসহ তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জুয়েল নামে আরও একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জুয়েল একই ঘটনায় এর আগে আটক হওয়া জাকির হোসেনের (৪০) সহযোগী বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

শনিবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। তবে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা পুলিশ জানিয়েছে, আটক জাকির হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলার। তিনি পেশায় রাজমিস্ত্রি। তবে মানুষের সঙ্গে প্রতারণা করা তার মূল কাজ। আর তার সহযোগী জুয়েলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক জুয়েলের কাছ থেকে কিছু স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে সলিয়াবাকপুরের কুয়েত প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭০), মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহগুলো যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সেই ভবনটি নির্মাণের সময় জাকির রাজমিস্ত্রির কাজ করেছিলেন। পাশাপাশি তিনি ঝাড়-ফুঁকের কাজও করতেন।

স্থানীয় একাধিক সূত্র বলছে, এই প্রবাসীর পরিবারের কয়েক সদস্যের সঙ্গে ভণ্ড ফকির জাকিরের সখ্যতাও ছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

এদিকে, এ ঘটনায় নিহত মরিয়মের মেয়ের জামাই হারুন সিকদার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD