সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার দুই সাংবাদিক

বরিশালে সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার দুই সাংবাদিক

Sharing is caring!

করোনা সংক্রামণ এড়াতে সরকারি প্রচার-প্রচারণার ছবি তুলতে গিয়ে পুলিশের বেধড়ক লাঠিপেটার শিকার হয়েছেন বরিশালের দুই ফটো সাংবাদিক।

শুক্রবার সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো কারণ ছাড়াই ওই দুই ফটো সাংবাদিককে পেটানো হয় বলে অভিযোগ করেন তারা।

লাঠিপেটার শিকার দুই ফটো সাংবাদিক হলেন আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার শাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার নাসির উদ্দিন। এদের মধ্যে রাতুল বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।

লাঠিপেটার শিকার দুই সাংবাদিকের সারা শরীর ফুলে গেছে এবং জখমের সৃষ্টি হয়েছে।

রাতুল জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন শুক্রবার সন্ধ্যায় জনসচেতনতামূলক প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় এলাকায় যান। এ সময় তার বহরে পুলিশের দুটি পিকআপ ছিল। বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছানোর পর মাস্ক পরিহিত এবং নেইম প্লেট ছাড়া একজন পুলিশ সদস্য তাদের পরিচয় জানতে চান। তারা নিজেদের আঞ্চলিক দুটি দৈনিকের ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপরও ওই পুলিশ সদস্য তাদের বেদম লাঠিপেটা করেন। এতে তারা হতভম্ব হয়ে যান। প্রথমে লোকলজ্জার কারণে তারা বিষয়টি চেপে যান। তবে আজ রাগে ক্ষোভে সহকর্মীদের জানান।

বরিশাল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন কর্মরত অবস্থায় দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং একই সাথে অভিযুক্তদের শাস্তির দাবি জানান।

একই ভাবে সাংবাদিকদের মারধরের ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যদি পুলিশ সাংবাদিকের উপর হামলা চালিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।

এছাড়াও এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন বরিশাল, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশন, বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন,বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ প্রমূখ।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন জানান, তার সাথে পুলিশ ছিল। তিনি কাউকে পেটাতে নির্দেশ দেননি। কোনো পুলিশ সদস্য সাংবাদিক পিটিয়েছে তা তিনি দেখেননি। যদি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে, তাহলে তিনি দুঃখ প্রকাশ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মানের জন্য সম্ভব সব কিছু করা হবে। সরকারি কর্মকর্তার অবহেলা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, অন্যকেউ দায়ি হলে সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণের সাথে ভাল ব্যবহার করে তাদের বুঝিয়ে-শুনিয়ে নিজ নিজ ঘরে রাখতে সকল পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। শুধু সাংবাদিক নয়, সাধারণ জনগণের সাথে দুর্ব্যবহার করলেও সেটা কাম্য নয়। দুই সাংবাদিককে লাঠিপেটার খবর তিনি শুনেছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযুক্ত পুলিশ সদস্যদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD