বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

Sharing is caring!

বরিশালে একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম বরিশাল নগরের কলেজ রোঞ্চ এলাকার মৃত আজহার উদ্দিনের ছেলে।

কোতয়ালী মডেল থানার এএসআই বিধান চন্দ্র গণপতি জানান, শুক্রবার রাতে নগরের নথুল্লাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগরে প্রেরণ করা হয়েছে।

এদিকে মামলা সূত্রে জানাগেছে, সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহান নগরের নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কে তাদের মালিকানাধীন ১৬ শতাংশ জমি বিক্রির উদ্দেশ্যে ওই এলাকার অ্যাডভোকেট এমএ জলিলের সাথে বায়না চুক্তি করেন। বিভিন্ন সময় জলিলের কাছ থেকে তারা প্রায় অর্ধকোটি টাকাও নেন। কিন্তু সাইদুল ও তার স্ত্রী অ্যাডভোকেট জলিলের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে গোপনে অধিক মূল্যে ওই জমি অন্যের কাছে বিক্রি করেন।

জমি না পেয়ে অগ্রিম দেয়া টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা ফেরত দেওয়ার নামে টালবাহানা করেন। বাধ্য হয়ে অ্যাডভোকেট জলিল বাদী হয়ে গত ৪ মাস আগে বিশ্বাস ভঙ্গ ও  প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন।  মামলা দায়েরের ৪ মাস পর পর গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বাদী অ্যাডভোকেট এমএ জলিল বলেন, সাইদুল ইসলাম ঢাকায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। তবে তিনি কোন পদে আছে জানানেই। সাইদুল ইসলাম দম্পতি জমি বিক্রির নামে বিশ্বাস ভঙ্গ ও  প্রতারণা করায় মামলাটি দায়ের করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD