সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি ব্রজমোহন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বরিশালের সরকারি ব্রজমোহন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৯ জুন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি অ্যাড. মীর এ কে এম জাহিদুল কবির জাহিদ, প্রধান শিক্ষক মোমিন হাওলাদার, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ ও রোপিত গাছের পরিচর্যার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category