সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131074

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতি নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সাংসদ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

(২৭ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৯টায় সাংসদের বাসভবনের অতিথিশালায় সাংসদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আইনজীবী নেতৃবৃন্দ।

এসময় বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, ‘এখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের পাশাপাশি নতুন করে যুগ্ম জেলা জজ এবং  যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে।

এছাড়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই এটি বাস্তবায়ন হবে। অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপি’র সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন,

সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ,

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রমূখ।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category