সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

“ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল দশটায় পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় মিলিত হয়।

শোভাযাত্রায় বাদ্য যন্ত্র নিয়ে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্য,  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পর্যটকরা অংশগ্রহন করেন৷ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।

এছাড়া সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দিনভর পর্যটকদের নিয়ে নানা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। সভায় বক্তারা কুয়াকাটার পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

এছাড়া সৈকতের ভাঙ্গন, দখল ও দুষনসহ সমস্যাগুলো সমাধানে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category