শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বেনাপোল সীমান্তে হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার

বেনাপোল সীমান্তে হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
যশোরের বেনাপোল সীমান্তে পাচারের সময় হুন্ডির সাত লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় সীমান্তের সাদীপুর পোতাপোস্ট এলাকায় পাচারকারীকে ধাওয়া করে এ টাকা জব্দ করে বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তারা জানতে পারেন ভারত থেকে চোরাই পথে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে সীমান্তের সাদীপুর রাস্তায় অবস্থান করছেন। পরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে ওই পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। এসময় ব্যাগের ভেতর হুন্ডির সাত লাখ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD