সর্বশেষ:
গলাচিপায় প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে গণসংবর্ধনা বাউফলে অবাধে চলছে নিষিদ্ধ চাঁই জাল দিয়ে মাছ শিকার,হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও জনসেবার স্বীকৃতি চান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদ উল্লাহ রাতের আধারে সরকারি বিদ্যালয়ের ২টি মেহগনি গাছ উধাও। কতৃপক্ষ কিছুই যানেননা কলাপাড়ায় ৭ হাজার কৃষকের মাঝে গাছের চারা, বীজ, জৈব ও রায়নিক সার বিতরন শিশুস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে বিসিসির প্রস্তুতি সভা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩। স্বর্ণের চেইন এবং নগদ টাকা লুট মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব অধিকার পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ পটুয়াখালীতে কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাংবাদিক কন্যার স্বর্ন জয়

বাউফলে দীর্ঘ ৩৬ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি নিখোঁজ চার কিশোরীর

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের সন্ধান মেলেনি।

গতকাল রোববার (১০ মে) সকাল ১১টায় পৃথকভাবে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। গতকাল রাতেই বিদ্যালয়পড়ুয়া চার কিশোরী নিখোঁজের ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, নিখোঁজ সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আর সানজিদা আক্তার রায়সা (১৩) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আয়শা আক্তার (১৫) মাদ্রাসার শিক্ষার্থী।

নিত্যদিনের মতো গতকালও সকালে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়েছিল। নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম মাইনুল ইসলাম জানিয়েছেন, তাদের বিদ্যালয়ের নিখোঁজ তিনজন শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল।

পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বের হয়েছিল।

ইতোমধ্যে তাদের সহপাঠীদের সঙ্গে আলাপ করে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে, তবে কোনো তথ্যই পাওয়া যায়নি। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয়ে এবং পরে আত্মীয়-স্বজনদের ঠিকানায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

পরে রাত ১২টার দিকে তারা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-৫৫৮ দায়ের করেছেন। এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে মুঠোফোন নেই, যে কারণে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান জানা সম্ভব হচ্ছে না।

তবে যাতায়াতের মাধ্যম বাস ও লঞ্চগুলোতে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে তারা আর বাড়ি ফেরেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

মো.আরিফুল ইসলাম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category