সর্বশেষ:
মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব অধিকার পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ পটুয়াখালীতে কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাংবাদিক কন্যার স্বর্ন জয় বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃ/ত্যু মেহেন্দিগঞ্জে ডাকাতদের  বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মেহন্দিগঞ্জের আন্দারমানিক জমির বিরোধে নামাজরত ছোট ভাইকে হ/ত্যা করলো বড় ভাই বরিশালে খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত কলাপাড়ায় অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ৩

ঈদুল আজহায় চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি যেদিন থেকে

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে গত ৫ মে রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।

রেলওয়ে যুগ পরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। যেসব রুটে টিকিটের চাহিদা বেশি, সেসব রুটে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন 

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি বিকাল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকাল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি বিকাল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে বেলা ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকাল ৩টায়।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায়। ট্রেনটি পার্বতীপুর পৌঁছাবে দিনগত রাত ২টায়। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ ও তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন (ঈদুল আযহা যদি ২৮ মে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ঈদের পরে দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত পরিচালনা করা হবে।

এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে তিনদিন পরিচালনা করা হবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category