সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: ত্রাণমন্ত্রী

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

দুর্যোগ মোকাবিলা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনার কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (১৫ মে) শাহরাস্তি-তে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। চলতি বছরই ১ হাজার ৫শ কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের একটি জেলা ছাড়া বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে পর্যায়ক্রমে খাল পুনঃখননের কাজ পরিচালিত হবে। এ কর্মসূচির মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, বন্যা ও জলাবদ্ধতা কমানো এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলাই সরকারের মূল লক্ষ্য।

খাল পুনঃখনন কর্মসূচিতে নতুন কিছু উদ্যোগ সংযোজনের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, খালের পাড়ে বৃক্ষরোপণ এবং খালে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।

সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, অতীতে দেশের বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি ছিল। বর্তমান সরকার জবাবদিহিতা ও স্বচ্ছতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে। জনগণের সরকার হিসেবে সবক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিকল্পিতভাবে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ অর্থনীতি, কৃষি, মৎস্য ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category