বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জমা হচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের মোড়কসহ নানা ধরনের কঠিন বর্জ্য।

এসব বর্জ্য শুধু সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না, বরং সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠছে।

তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।

শুক্রবার(০৫ জুন) সকাল দশটায় স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে সৈকতের ২ কিলোমিটার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পাশাপাশি সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের মাঝে সচেতনতা প্রচারনা চালানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব)খলিল আহমেদ।

এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category