সর্বশেষ:
ভ্যানচালকের বসতঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট গার্ডের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন কুয়াকাটায় ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও উপজেলা প্রশাসন কলাপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর প্রস্তুতি মূলক সভা বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃ/ত্যু পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​

পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট গার্ডের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মু,হেলাল আহম্মেদ (রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘Brown Water Operation and Anti Human Trafficking Course-2026’পটুয়াখালী কোষগার্ড অডিটোরিয়াম রুমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে পাঁচটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় আয়োজিত এ প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, মালদ্বীপসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্পূর্ণ হয়েছে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার দক্ষতা অর্জন।

পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এ বাহিনীর পেশাগত সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধির পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং আন্তদেশীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে এমনটাই অভিমত ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category