সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পারভেজ মাহমুদ, জেলা প্রতিবেদক বরিশালঃ

‎বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎ ‎মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর দুপুরে নগরীর টাউন হল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে নারী উদ্যোক্তাবৃন্দ, বরিশাল। ‎ ‎ ‎উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন একে ফ্যাশন এর স্বত্বাধিকারী নারী উদ্দ্যাক্তা আসমা আক্তার।

‎এসময় নাদিরা পারভীন, পপি সরদার, সুলতানা অন্তু,হাসিনা, শিউলি, নাফিসাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা অংশ নেন। ‎ ‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। নারী উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ধারাবাহিকতা বাধাগ্রস্ত হবে বলেও তারা উল্লেখ করেন।

‎ ‎বক্তারা নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎ ‎মানববন্ধনে অংশ নেওয়া নারীরা বলেন, নাজিয়া রহমানের মতো একজন উদীয়মান নারী উদ্যোক্তার মৃত্যুর ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং নারী সমাজের জন্যও উদ্বেগের বিষয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category