সর্বশেষ:
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বরিশাল বিভাগীয় কমিশনার মো: খলিল আহমেদের নির্দেশে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস মঙ্গলবার দুপুর আড়াইটার পর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে মাপে কম ও বেশি দেয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদন্ড ২০১৮ এর ৪৬ ধারায় গরিয়ার পার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময়ে ফিলিং স্টেশন এর ম্যানেজার মো: জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।
একেই অভিযোগে বরিশাল -ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময়ে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ সোহেলকে সতর্ক করা হয়। তবে নগরীর কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশনে পরিমাপ ঠিক থাকায় কোন জরিমানা আদায় করা হয়নি।

অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, বিএস টি আই এর পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ আমার দেশকে বলেন বিভিন্ন প্লেন স্টেশনের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বক্তাদের কথা বিবেচনা করে বিভিন্ন ফিল্ম স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাম তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category