সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আহত।। লাখ টাকার মালামাল লুট

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সারে ৩ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা।

এ ঘটনায় ওই ট্রলারের অন্তত ১২ জেলে আহত হয়েছে। আহতদের ৩ জনকে কুয়াকাটা হাসপাতালে ও গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার(০৫ আগস্ট) ভোররাত চারটার দিকে কুয়াকাটা থেকে ২৮ কিলোমিটার দক্ষিন পূর্ব গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা এলাকায়।

ট্রলারের মালিক ইব্রাহিম বলেন, গত বৃহস্পতিবার ১৪ জেলে নিয়ে ওই ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়।

মাছ ধরা শেষে তারা তীরে ফেরার সময় চলতি অবস্থায় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের জলদস্যুর দল তাদের ট্রলারে উঠে দেশীয় অস্র নিয়ে হামলা চালায় ও মালামাল লুটে নেয়।

মহিপুর মৎস্য সমিতির নেতা জেলে মো ফজলু গাজী  জানান, বেশ অনেকদিন ধরে সমুদ্রে জলদস্যুদের উপস্থিতি ছিলো না তবে সাম্প্রতিক সময়ে গভীর সমুদ্রে জলদস্যুদের তৎপরতা কিছুটা বেড়ে যাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং সমুদ্রে নৌ টহল জোরদারের দাবি জানান তিনি।এ ব্যাপারে কোস্টগার্ডের নিজামপুর  কন্টিনজেন্ট কমান্ডার মো শহীদুল্লাহর কাছে বিষয়টি জানতে চাইলে  বলেন, ‘বিষয়টি এখন আমরা শুনেছি।

আমরা অভিযানে আছি,আপনি গোয়েন্দা শাখায় কথা বলেন। পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, যদিও ঘটনাটি নৌ-পুলিশের আওতায় না। তারপরও জেলেদের খোজ খবর নেয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category