শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
যৌতুকের দাবীতে স্বামীর সাজা

যৌতুকের দাবীতে স্বামীর সাজা

Sharing is caring!

ক্রাইমসিন২৪: যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেয়ায় লোভী স্বামীকে সাজা দিয়েছে আদালত। ২৫ নভেম্বর রোববার জেলা জজ আবু শামীম আজাদ বিচারাধীন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামীর অনুপস্থিতিতে তাকে ২ বছর কারাদণ্ড সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে বরিশাল নগরীর রুপাতলী শেরে বাংলা সড়ক এলাকার বাসিন্দা মৃত সামসুল হক খন্দকারের ছেলে খন্দকার দেলোয়ার হোসেন। তার বিরুদ্ধে ২০১০ সালের নভেম্বর মাসে ওই ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তার স্ত্রী হোসনে আরা বেগম। অভিযোগে তিনি স্বামীর বিরুদ্ধে বলেন বিয়ের সময় তার বাবা দেলোয়ারকে ৫০ হাজার টাকার মালামাল দেন। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়।আসামি ৩ লাখ টাকা যৌতুক দাবী করলে তাকে দুই লাখ টাকা দেয়া হয়। কিছুদিন যেতে না যেতেই দেলোয়ার পুনরায় ৩ লাখ টাকা যৌতুক দাবী করে। অপারগতা প্রকাশ করলে ২০১০ সালের ২১ নভেম্বর তাকে মারধর করে আহত বানিয়ে এক কাপড়ে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এ অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলরকে তদন্তের আদেশ দেন। তদন্তে সত্যতা পেয়ে ২৪,২৫ ও ২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা পারভীন ২০১১ সালের ১০ জানুয়ারী ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। ট্রাইব্যুনাল ৫ জনের সাক্ষী নিয়ে অভিযোগের প্রমাণ পেলে আসামীকে ওই দণ্ড দেন। রায়ের সময় পলাতক থাকায় দেলোয়ারের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় বলে আদালত সূত্র জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD