সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদের প্রতিবাদে প্রেসনোট

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্র উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার(২৯ জুলাই)রাতে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেসনোটে এ  প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এ বিষয়ে শীঘ্রই আইনী পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছে দলীয় সূত্র। গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক  দক্ষিনের সংবাদ নামের একটি আঞ্চলিক পত্রিকায় ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে  উপজেলা বিএনপি’র সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে।

বাস্তবের সাথে যার কোন সংগতি নেই। কেননা হাজী হুমায়ুন সিকদার পারিবারিক ভাবেই বিপুল অর্থ সম্পদ ও জমি জায়গার মালিক।

জনৈক খোকন মন্ডলের সাথে তার সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে উল্লিখিত জমি নিয়ে সিভিল আদালতে মামলা চলমান রয়েছে।

উক্ত জমি প্রতিপক্ষের দখলে থাকায় খোকন মন্ডল বিএনপি কর্মী দাবী করেও অন্যায় ভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি সূত্র।

উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ‘আমার বাবা বারবার নির্বাচিত সফল মেয়র।

আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। এ ব্যাপারের খোকন মন্ডল বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category