বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎

নৌকার নতুন মাঝিরা

Sharing is caring!

অনলাইন ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন অাওয়ামী লীগ। এবার যেহেতু সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার নতুন কিছু মুখ বেছে নিয়েছে টানা দুইবার সরকারে থাকা আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) প্রার্থীদের নাম ঘোষণার ব্যাপারে শীর্ষ নেতারা বলছেন, দলীয় কোন্দলে জড়িত, এলাকায় যোগাযোগ কম থাকা এবং নানা কারণে বিতর্কিতদের এবার বাদ দেওয়া হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিচ্ছন্ন ভাবমূর্তির নিবেদিতপ্রাণ রাজনীতিকদের।

এবার আওয়ামী লীগ নির্বাচনী লড়াইয়ে বেশ কিছু আসনে নতুন মুখ হাজির করেছে। এরা হলেন- ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), সাদেক খান (ঢাকা-১৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১) ও এ কে এম এনামুল হক শামীম ( শরীয়তপুর-২)।

এ আসনগুলোতে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, রেজাউল করিম হীরা, বি এম মোজাম্মেল হক, (মহাজোটের অংশীদার জাতীয় পার্টির) জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবদুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়, হাবিবুর রহমান মোল্লা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD