সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রান সংহতি সম্মাননা পেলেন সহকারী কমিশনার (ভূমি)

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মালিকানাবিহীন কুকুর, বিড়াল ও বন্যপ্রানী অপরাধ দমন ও সংরক্ষনের জন্য অনন্য অবদান রাখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে “প্রান সংহতি” সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এ সম্মাননা প্রদান করেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এসময় সম্মাননা হিসেবে তাকে একটি ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেস ইয়াসীন সাদেক। সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, সদস্য মাসুদ হাসান ও কাউছারসহ আরো অনেকে।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ইয়াসীন সাদেক কলাপড়ায় যোগদান করার পরেই তিনি বন্যপ্রাণীদের প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছেন। আমাদের বিপদগ্রস্থ বন্যপ্রাণী উদ্ধারের কাজে তিনি সব সময় আমাদের সহযোগিতা করেছেন।

তার কৃতিত্ব আমাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ব্যক্তিগত জীবনে ছোট থেকেই আমার পশু পাখি এবং গাছপালার প্রতি একটা টান রয়েছে।

আমার কৃতিত্ব আমি এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখা সদস্যদের উৎসর্গ করছি। কারন তারাই আমাকে মোটিভেটেড করেছে। আমি মনে করি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো।

নিয়ে মানুষের সচেতনতার অনেক অভাব রয়েছে। মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় আমি বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছি। কলাপাড়া ইতিমধ্যে ১৬ টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে।

বিভিন্ন প্রজাতির বন্য পশু-পাখি উদ্ধার করে বনে উন্মুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে একটি এনিমেল সেড তৈরি করা হয়েছে।

কুয়াকাটা একটি এনিমেল মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category