সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

কামাল হাওলাদারের চাকরিচ্যুত ও গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশনের নিন্দা

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাওলাদারের চাকরিচ্যুত এবং পরবর্তী ঘটনাপ্রবাহের প্রতিবাদে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এ উপলক্ষে আজ বরিশাল অশ্বিনী কুমার হল সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আনিছুর রহমান। এসময় সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বরিশালে কর্মরত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপার্সন মোঃ কামাল হাওলাদার দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চাকরিচ্যুত করা হয়। সংগঠনের দাবি, এ প্রক্রিয়ায় তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। এছাড়া চাকরিচ্যুতর প্রতিবাদ জানাতে গেলে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সভা থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে কামাল হাওলাদারের বিরুদ্ধে আনা অভিযোগ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাভিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, তার মানহানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সভায় আরও বলা হয়, দেশের গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও চিত্রসাংবাদিকদের যেন যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া চাকরিচ্যুত না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট টেলিভিশন মালিকদের সংগঠনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ লিটন মোল্লা, সহ-সভাপতি অমল দাস, সহ-সাধারণ সম্পাদক নারায়ণ সাহা, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, প্রচার সম্পাদক সুমন খান, দপ্তর সম্পাদক মোঃ শফিক সিকদার এবং কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন রাসেল, লিটন ভুঁইয়া, সাইফুল ইসলাম ও আরিফুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category