সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকার উদ্যোগে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত ৫ দিনব্যাপী (২১–২৫ জুন ২০২৬) ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য ও কোর্স পরিচালক প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের সহকারী অনুষদ সদস্য ও কোর্স কো-অর্ডিনেটর জোনায়েত হোসেনসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।

বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছুটে বেড়ানোর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উদ্যোক্তা উন্নয়নে বিসিকের ভূমিকার প্রশংসা করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণ আয়োজনের জন্য বিসিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও অধিক সংখ্যক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মানসিকতা বিকাশ, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, বিপণন কৌশল এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা এবং টেকসই ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, উদ্যোক্তা উন্নয়নে বিসিকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সার্টিফিকেট বিতরণের মাধ্যমে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category