সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

নারীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে ব্র্যাকের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মো. আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাউফল সদর শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০ জন নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন প্রোডাক্ট, ঋণ সুবিধা ও সদস্যদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম, শাখা ব্যবস্থাপক মো: শাহীন হোসেন, অফিসার মনিটরিং (অর্থ ও হিসাববিভাগ) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) তাজউদ্দীন আহমেদ খান, সহকারী শাখা ব্যবস্থাপক : মোঃ আজমল হোসেন স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে সর্বমোট ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মো.আরিফুল ইসলাম

বাউফল (পটুয়খালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category