সর্বশেষ:
বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয় কুয়াকাটায় মরহুম বাবার ঋণ পরিশোধ করতে চায় না সন্তানরা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক

লালমোহনে ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ মা-ছেলে সহ গ্রেপ্তার ৩

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

ভোলা লালমোহন প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ ফুট লম্বা একটি জীবন্ত গাঁজা গাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ মা-ছেলে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবু খলিফার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. সুজন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এসময় আসামিদের বসতবাড়ির বাগান থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

একই সঙ্গে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. শরীফ (৩৫), তার মা কুসুম বেগম (৫২) এবং তজুমদ্দিন উপজেলার চাচড়া এলাকার বাসিন্দা লোকমান (২৬)।

লালমোহন থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

লালমোহন থানার ওসি অলিউল ইসলাম ব্রিফিং দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নুরুল আমিন, লালমোহন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category