সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

বিসিসিকে ৭ সৌরচালিত ইজিবাইক ও ১০০ কমিউনাল বিন হস্তান্তর ব্র্যাকের

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও পরিবেশবান্ধব করতে ব্র্যাক-এর আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় বরিশাল সিটি করপোরেশন-এর কাছে ৭টি সৌরচালিত ইজিবাইক ও ১০০টি কমিউনাল বিন হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশন-এর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবীর, পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম টিপু, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোজেক্ট কোঅর্ডিনেটর মেহেদী হাসান, সিটি ম্যানেজার মো: ওয়াসিম আকরামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল শহরকে একটি মডেল গ্রিন সিটিতে রূপান্তর করা সম্ভব হবে।

পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় ব্র্যাকের এই উদ্যোগ নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্র্যাক-এর পক্ষ থেকে জানানো হয়, টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বরিশাল সিটি করপোরেশনের সঙ্গে এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন সংযোজিত সৌরচালিত ইজিবাইক ও কমিউনাল বিন নগরীর বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল ও পরিবেশবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category