সর্বশেষ:
মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় সভা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা করল সন্ত্রাসীরা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে রিকশা চালককে আটকে নির্যাতন জনসেবার মানোন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত” বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসকে বিদায়ী সংবর্ধনা পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে বেধরক পিটিয়ে জখম অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন কলাপাড়ায় বিরোধের জেরে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

Reporter Name / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট-উলানিয়া সড়ক সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

মঙ্গলবার সকালে সড়কে পায়ে হেঁটে চলমান কাজ পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেন, কাজের মান ঠিক রাখতে হবে।

কোনো প্রকার অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুনগুন মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব, সাব-এসিষ্টেন ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন,

সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু,বরিশাল উত্তর জেলা কৃষকদলের আহবায়ক নলী মোঃ জামাল হোসেন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা,

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, ঠিকাদার নিরব জমদ্দার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত কয়েকদিন যাবত পাতারহাট- উলানিয়া সড়ক নির্মাণ কাজ অনিয়মের অভিযোগে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ভাইরাল হয়েছে।

বিষয়টি প্রতিমন্ত্রী রাজিব আহসান এর দৃষ্টিগোচর হওয়ায় নিজ নির্বাচনী এলাকায় এসেই আজ উলানিয়া রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category