সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

ক্লিনিক-ডায়াগনস্টিকের দালাল নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, গ্রেপ্তারের নির্দেশ

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের কয়েকটি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় বরিশাল জেনারেল হাসপাতালে ঢুকে টেকনিশিয়ান কাম-টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে দায়িত্বরত অবস্থায় না পেয়ে সঙ্গে সঙ্গে ক্লোজড করেন।

মন্ত্রী হাসপাতালে ময়লা-আবর্জনা ও ক্লিনিক ডায়াগনস্টিকের দালালদের উপস্থিতিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল।

আজ সোমবার সকালে বরিশাল ঢুকেই জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্য ছিল।

বরিশালে এসেছি। এখানের অবস্থা যে একেবারে খারাপ সেটা বলব না। একজন স্টাফকে অনুপস্থিত পেয়েছি, তিনি টিকিট কালেক্টরেট, ক্লোজড করে ফেলেছি।

আমি নির্দেশনা দিয়েছি প্রয়োজনে সব দালাল গ্রেপ্তারে। হাসপাতালের মধ্যে অনেক ময়লা-আবর্জনা পেয়েছি, বাথরুমের অবস্থা ভালো না।

আউটডোরে ডাক্তার বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেছেন, এখানে শিশু হাসপাতালটি দ্রুত চালুর চেষ্টা করছি, যেন দক্ষিণাঞ্চলের শিশুরা ভালো সেবা পায়। আগামী জুলাই থেকে ১ লাখ জনবল নিয়োগ করতে যাচ্ছি। এতে জনবল সংকট সমস্যা কমবে।

গত ১৭ বছরের দুঃশাসনে আমাদের হাতে কোনো টাকা-পয়সা নেই। কতগুলো বিল্ডিং করে রেখেছে কিন্তু জনবল নেই। এগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করছি।

হাম প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করেছেন, হাম মোকাবিলায় একটি ভ্যাকসিনও আমাদের কাছে ছিল না। সেই অবস্থায় হাম মোকাবিলায় আমাদের বেগ পেতে হয়েছে। এখন আমাদের স্টক রয়েছে। যদি টিকা না পেতাম, তাহলে চোখের পানি আর থামত না।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে স্বাস্থ্যমন্ত্রী নগরীর আমানতগঞ্জে শিশু হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category