সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

সম্পত্তির বিরোধের জেরে আগৈলঝাড়ায় চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাচীর পা ভেঙ্গে দিয়ে ভাতিজা। গুরুতর অবস্থায় চাচীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ গ্রামের বিধান ভক্তের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে বিবেক হালদারের।

এই বিরোধীয় সম্পত্তি নিয়ে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিন্ডার এক পর্যায় চাচী রেবা রানী ভক্তের উপর ভাতিজা বিবেক হালদার হামলা করে পা ভেঙ্গে দেয়।

তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রেবা ভক্তের স্বামী বিধান ভক্ত বাদী হয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই রাতেই এসআই মো.মিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

অভিযুক্ত ভাতিজা বিবেক হালদার মোবাইল ফোন ব্যবহার না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে এসআই মো.মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category