সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

বরিশালে আলোচিত আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে চাঞ্চল্যকর সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমু (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব বিভিন্ন ধরণের অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্ত ও আসামী গ্রেফতারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে এলিট ফোর্সটি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৭ মে ২০২৬ ইং সকাল ৯:৩০ ঘটিকায় বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইসলাদী টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে র‍্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল। অভিযান শেষে বরিশাল কোতয়ালী মডেল থানার বহুল আলোচিত আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সানজিদা কবির আনিতা (২১) এর সাথে অভিযুক্ত হিমুর প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল ২০২৬ ইং সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আনিতা।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন অভিযুক্তের ভাড়া বাসায় তার মরদেহ পড়ে আছে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত অত্যন্ত কৌশলে আত্মগোপনে চলে গিয়ে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করলেও শেষ পর্যন্ত র‍্যাব তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category