সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

৪ দিন পর উদ্ধার শিশু শিক্ষার্থী সৌরভ কক্সবাজার থেকে ফিরল বরিশালে

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল নগরীতে মায়ের জন্য খিচুরি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র সৌরভ দাস শানকে কক্সবাজার থেকে উদ্ধারের পর বরিশালে নিয়ে আসা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া সৌরভ দাস শানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তার মা ও পরিবারের সদস্যরা সাথে ছিলেন। সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) এক সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিখোঁজ সৌরভ দাস শান গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে খিচুরি কিনতে মায়ের মোবাইল নিয়ে বের হয়ে ভাটিখানা মন্দিরের সামনে যায়। খিচুরি কিনতে সে একটি বিকাশের দোকান থেকে ৮০০০ টাকা উত্তোলন করে। সেখান থেকে নিখোঁজ হয় শান। এঘটনায় পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে ৬ মে কক্সবাজার থেকে শানকে উদ্ধার করে পুলিশ। তার নিখোঁজের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাকে পরিবারের কাছে সস্তান্তর করা হবে।

শান জানায়, টাকা তুলে খিচুরির অর্ডার দিয়ে সামনে হাটা চলা করার সময় এক ব্যক্তি তার কাছে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চায়। এর পর থেকে তার আর কিছু মনে নেই।

শানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারের মধ্যে। তারা সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এর আগে ৬ মে বুধবার নিখোঁজ হওয়ার ঘটনার চারদিন পর কক্সবাজারের ঈদগাও থানা এলাকা থেকে সৌরভ দাস শানকে উদ্ধার করে কক্সবাজার থানা পুলিশ। পরে বরিশাল কাউনিয়া থানা পুলিশ গিয়ে সৌরভ দাস সানকে বরিশালে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category