সর্বশেষ:
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ি ও নগদ টাকা প্রদান করলেন মোশাররফ হোসেন এমপি কলাপাড়ায় নিখোজের দুইদিন পর শিশুর বস্তাভর্তি ম/র/দে/হ উদ্ধার লিগ্যাল এইডের রায় অমান্য: স্বামীর জমিতে অধিকার চাওয়া বিধবা ও এতিম সন্তানকে জমি বুঝিয়ে দিতে বাধা শ্বশুরের কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে ১০ মাস বয়সী শিশু নিখোজ রাখাইন সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারে পর্যটক দর্শনার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাত নের অভিযোগ নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান

পটুয়াখালী সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মু,হেলাল আহম্মেদ(রিপন) ​পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি সংলগ্ন কাতার প্রবাসীর ৪ তলা ভবন সংলগ্ন  একটি দোতলা টিনশেড ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে কাতার প্রবাসী একটি ৪ তলা ভবনের পাশে অবস্থিত এনামুল হকের দোতলা টিনশেড ঘরটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

মুহূর্তের মধ্যেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ​স্থানীয় সূত্রে জানা যায়, ওই টিনশেড ঘরটিতে মোট ৪টি পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিলেন। বিকালের দিকে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলে উঠলে ভেতরে থাকা বাসিন্দারা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি থাকায় কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।

পরনের এক কাপড়ে কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতার কারণে আশপাশের বহুতল ভবনসহ অন্যান্য বাসাবাড়িতে আগুন ছড়াতে পারেনি।

​ঘটনার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  অগ্নিকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতি ও ৪টি পরিবার নিঃস্ব হয়ে গেলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে জনবহুল আবাসিক এলাকায় এমন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো পটুয়াখালী শহরজুড়ে ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসন অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। সম্পূর্ণ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সরকারি ও বেসরকারি সহায়তার আবেদন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category