বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামে গভীর রাতে এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় যুব জামায়াত নেতা আতিুকুল ইসলামকে (৪০) হাতেনাতে আটক করে এলাকাবাসী।
গতকাল বুধবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। আতিক সূর্যমণি ইউনিয়নের যুব জামায়াতে সেক্রেটারি।
গৃহবধূর শ্বশুর অভিযোগ করে বলেন, অভিযুক্ত আতিক জামায়াতে ইসলামের একজন স্থানীয় নেতা এবং তিনি নির্বাচনও করেছিলেন।
ঘটনার সময় তাকে খালি গায়ে (অনাবৃত অবস্থায়) ও সাদা লুঙ্গি পড়া অবস্থায় দেখে ডাকচিৎকার করেন। নিজের পড়নের প্যান্ট খুলে রেখে গৃহবধূর স্বামীর ঘরে থাকা লুঙ্গি পড়েন এবং সেই অবস্থায় পালানোর চেষ্টা করেলে আশ-পাশের লোকজন এসে তাকে আটক করে। ওই সময় গৃহবধূর স্বামী ঘরে ছিলেন না।
এলাকাবাসী এমন অনৈতিক কর্মকাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত জামায়াত নেতাকে ওই ঘরে অবরুদ্ধ করে রাখেন।
পরে আতিকের পরিবারের লোকজন এসে চর থাপ্পর দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর আতিক পলাতক রয়েছেন বিধায় তার বক্তব্য নেয়া যায়নি। বক্তব্য নেয়ার জন্য ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষটি নিয়ে কোন লিখিত অভিযোগ পাইনি।
এলাকাবাসী তাকে আটকে রেখেছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি