সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময়

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান আরও উন্নত করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের সঙ্গে চালকদের সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে ইজিবাইক,ভ্যান ও মোটরসাইকেল চালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় কুয়াকাটা ডিসি বাংলো সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু। সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকির।

বিশেষ অতিথি কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা(টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক জলিল সুকানি।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক এখানে বেড়াতে আসেন। পর্যটকদের কাছে কুয়াকাটার ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে স্থানীয় পরিবহন চালকসহ পর্যটনসংশ্লিষ্ট সেবাদানকারীদের আচরণ ও সেবার মানের ওপর।

তারা বলেন, পর্যটকদের সঙ্গে চালকদের বিনয়ী ও আন্তরিক আচরণ করতে হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, পর্যটকদের হয়রানি কিংবা অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যেন না ওঠে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে যানবাহন নির্ধারিত স্থানে রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বাবলু বলেন,কুয়াকাটা শুধু আমাদের এলাকার নয়, এটি পুরো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।

এখানে আসা পর্যটকরা যেন ভালো সেবা ও সুন্দর আচরণের অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন, সে দায়িত্ব আমাদের সবার। পরিবহন চালকদের পর্যটকবান্ধব আচরণ করতে হবে এবং কোনোভাবেই তাদের হয়রানি করা যাবে না।

কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন,পর্যটন বিকাশে নিরাপদ ও মানসম্মত পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পর্যটকরা কুয়াকাটায় এসে যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সেজন্য চালকদের আরও দায়িত্বশীল হতে হবে। ভালো আচরণ ও সঠিক সেবা পর্যটকদের কুয়াকাটার প্রতি ইতিবাচক ধারণা তৈরি করবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান বলেন,পর্যটকদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

পরিবহন চালকরাও যদি দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান আরও বাড়বে।

সভায় বক্তারা পর্যটকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ন্যায্য ভাড়া আদায়, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতাকর্মী, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category