সর্বশেষ:
মেহেন্দিগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতারা লাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক জিয়াউর রহমানের হাতে খননকৃত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অবৈধ ট্রলিং বন্ধে উপকূলীয় জেলেদের সংবাদ সম্মেলন ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত শিক্ষকদের যত সম্মানিত করতে পারব, দেশজাতি তত সম্মানিত হবে..এবিএম মোশাররফ হোসেন, এমপি

জিয়াউর রহমানের হাতে খননকৃত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১ হাজার ৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং খালকেন্দ্রিক পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে রবিবার সকাল ১১টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়া সফরকালে স্বনির্ভর খাল নিজ হাতে খনন করেছিলেন। পরবর্তীতে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

প্রথম পর্যায়ে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের ১ হাজার ৪৫০ মিটার অংশ পুনঃখনন সম্পন্ন হয়েছে। পুনঃখননকৃত খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬০০ গাছ রোপণের মাধ্যমে খালপাড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

খাল পুনঃখননের পর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণের মাধ্যমে কলাপাড়ায় এ কর্মসূচির সূচনা হলো।

তিনি বলেন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে আরও খাল খনন করা হবে।

একই সঙ্গে ব্যাপক বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়া হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category