সর্বশেষ:
ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত শিক্ষকদের যত সম্মানিত করতে পারব, দেশজাতি তত সম্মানিত হবে..এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় ৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কামাল হাওলাদারের চাকরিচ্যুত ও গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশনের নিন্দা কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃ/ত তিমি মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬
0-4064x3074-0-0#

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলা হয়েছে। সংসদে দেওয়া বক্তব্যে তিনি ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহের দাবি তুলে ধরেছেন।

শনিবার দুপুর ২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে বরিশাল অঞ্চলের ১৮ জন বিএনপির সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজাতে ২১ জেলার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হয়েছিল।

জাতীয় বাজেট প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার বলেন, এত বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে একটি ছাত্র সংসদও নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্ব তৈরি হবে কীভাবে এ প্রশ্নও তোলেন তিনি। তিনি আক্ষেপ করে বলেন, “৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। সেই কমিটমেন্ট কোথায়?” এনসিপি প্রসঙ্গে তিনি দাবি করেন, “বর্তমানে এনসিপি পাঁচ-দশ হাজার লোকও একত্র করতে পারবে না।”

মুক্তিযুদ্ধের চেতনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যে-ই রাজনীতি করুক, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন হতে হবে। যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নেননি, তাদেরও স্বাধীন দেশের সুফল ভোগের সমান অধিকার রয়েছে।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আরও উন্নত অবস্থানে পৌঁছে দেওয়া সম্ভব। এ সময় তিনি বলেন, বরিশাল বিভাগীয় জাদুঘর বরিশাল থেকে পরিচালনা করা এবং সকল বিভাগীয় অফিস বরিশালে স্থাপন করার জন্য  দ্রুত গুরুত্ব আরোপ করেন। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে গণমাধ্যমসহ সবার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় জাতীয় বাজেটের দক্ষিণ অঞ্চলের জন্য অপর্যাপ্ত বরাদ্দের ক্ষোভ প্রকাশ করলে তিনি এ বিষয় প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরা হবে বলে আশ্বাস দেন।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান ইসরাইল পণ্ডিত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক আজকের পরিবর্তন-এর প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদসহ সাংবাদিক ও বিএনপির নেতৃবৃন্দ। এসময় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বরিশালে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category