সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহাশ্মশান পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন,

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল মহানগরের মহাশ্মশান এলাকা পরিদর্শন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। পরিদর্শন শেষে তিনি মহাশ্মশান রক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় শ্মশানের সার্বিক অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসক বলেন, শ্মশানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ এবং পর্যাপ্ত লাইট পোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রায়, বরিশাল মহানগর শাখার সদস্য সচিব লিমন সাহা কানু, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু, মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি অসিম দাস মুরালি এবং সাধারণ সম্পাদক বিজয় ভক্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম, দক্ষিণ জেলা বিএনপির ফারজানা খান রোজী, নারায়ণ চন্দ্র দে নারু, সমির সাহা, সমির দাস, বিশ্বজিৎ ঘোষ বিশু, শিব শংকর দাস, অলোক বসু, মুরাদ ভক্ত, ভোলা অসিমসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শ্মশানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category