সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
আনন্দ-উচ্ছ্বাস, বর্ণাঢ্য আয়োজন ও শিশুদের প্রাণচাঞ্চল্যে মুখর পরিবেশে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বরিশাল জেলা খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬’।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় ফেস্টুন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে খেলাঘরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, শিশুদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর।

তারা খেলাঘরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ঐতিহ্যের কথা তুলে ধরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক বিকাশে সংগঠনটির অবদানের কথা উল্লেখ করেন।

দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক শিশু, খেলাঘরের সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনকে ঘিরে শিশুদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অংশ নিয়ে তারা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়।

আয়োজকরা জানান, শিশুদের মুক্তবুদ্ধি, সৃজনশীলতা, মানবিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাঘর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও শিশু-কিশোরদের বিকাশে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category