সর্বশেষ:
পটুয়াখালীতে গোরস্তানের জমি নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্রের হামলায় অন্তত ৫ জন আহত বরিশালের ৩ নম্বর ওয়ার্ডে সাড়ে ১০ কোটি টাকার উন্নয়ন মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ ৩ জেলে আটক পরিবারের কাছে ফিরতে চায় কুলসুম  বেগম খাল নেই, রাস্তা নেই—গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন ভ্যানচালকের বসতঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট গার্ডের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন কুয়াকাটায় ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও উপজেলা প্রশাসন কলাপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর প্রস্তুতি মূলক সভা বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা

নারীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে ব্র্যাকের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মো. আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাউফল সদর শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০ জন নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন প্রোডাক্ট, ঋণ সুবিধা ও সদস্যদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম, শাখা ব্যবস্থাপক মো: শাহীন হোসেন, অফিসার মনিটরিং (অর্থ ও হিসাববিভাগ) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) তাজউদ্দীন আহমেদ খান, সহকারী শাখা ব্যবস্থাপক : মোঃ আজমল হোসেন স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে সর্বমোট ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মো.আরিফুল ইসলাম

বাউফল (পটুয়খালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category