সর্বশেষ:
বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা, আসামি যারা

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানা-এ মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে।

ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ-৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আরও কয়েকজন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় হামলাকারীরা এনসিপি নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category