সর্বশেষ:
লালমোহনে ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ মা-ছেলে সহ গ্রেপ্তার ৩ পাকিস্তানে দর্জির মেয়ের ইতিহাস, এমবিবিএস-এ ১৭টি স্বর্ণপদক জয় পাকিস্তানের সঙ্গে সংলাপ— আরএসএসের বার্তায় নতুন ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান বিসিসিকে ৭ সৌরচালিত ইজিবাইক ও ১০০ কমিউনাল বিন হস্তান্তর ব্র্যাকের সবুজ নগর গঠনে পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা বিসিসি প্রশাসকের চৌমাথা সিএন্ডবি সড়কে স্বস্তি ফিরছে নগরবাসীর মাঝে ৮ ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বরিশালের খুদে ক্রীড়াবিদরা সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে রূপসা শেবাচিমে র‍্যাবের অভিযানে ৮ দালাল আটক

৮ ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বরিশালের খুদে ক্রীড়াবিদরা

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ
সারাদেশে ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বরিশাল জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল সিটি করপোরেশন।

প্রতিযোগিতার নির্ধারিত ৮টি ইভেন্ট—ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, কাবাডি, মার্শাল আর্ট, দাবা ও ব্যাডমিন্টন—সবকটিতেই চ্যাম্পিয়ন হয়ে অনন্য কৃতিত্ব দেখিয়েছে নগরীর খুদে ক্রীড়াবিদরা।

বুধবার (১৩ মে) বিকেলে নগর ভবনে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী খেলোয়াড়রা তাদের অর্জিত ট্রফিগুলো বরিশাল সিটি করপোরেশন-এর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর হাতে তুলে দেন।

এ সময় খেলোয়াড়, কোচ, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো নগর ভবন উৎসবমুখর হয়ে ওঠে।
ট্রফি গ্রহণকালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন,
“আজকের এই সাফল্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অসাধারণ সম্ভাবনার প্রতিচ্ছবি।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসবে আগামী দিনের আন্তর্জাতিক মানের খেলোয়াড়। বরিশাল সিটি করপোরেশনের সন্তানদের এই অর্জনে পুরো নগরবাসী গর্বিত। তাদের এগিয়ে নিতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ সমাজ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা জানান, একসঙ্গে সবগুলো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন বরিশালের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। খুদে ক্রীড়াবিদদের এই সাফল্য ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও বরিশালের মুখ উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category