বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশের দাবি, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, ১১টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৩টার দিকে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়ায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত ইউসুফ জালাল বাহাদুর (৩২) ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।  

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, বন্দুকযুদ্ধে নিহত ইউসুফ জালাল বাহাদুর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে তার স্বীকারোক্তি মতে, ভোরে ছোট হাবিব পাড়ায় তার গড়ে তোলা আস্তানায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি অস্ত্র ও ৪০ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। 

ওসি জানান, বন্দুকযুদ্ধে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা করা হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD