সর্বশেষ:
মেহেন্দিগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত কলাপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ/ত্যু কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেন্দিগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত গৃহহীন, অসহায় ও দরিদ্র প্রায় ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় বরাদ্দ করা এসব চাল বিতরণ করেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ।

এ সময় ভাষানচর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category