সর্বশেষ:
বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে আগমনে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী আসমা আক্তার সুমি নিখোঁজ

বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৫০ একর সরকারি খাস জমি দখলমুক্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার ২০শে সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সম্মুখে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন।

আয়োজকদের দাবি, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে এই এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ওই সরকারি খাস জমি ভূমিদস্যু ও দখলবাজদের হাত থেকে মুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ।

এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডের মৌজা আলী সিকদার, শাহ আলম, দুলাল কাজী, সরোয়ার হোসেন সিকদার, মামুন, রেফাজুল, সাগর, মোবারক আলী হাওলাদার, জসিম, জিকু, মোহাম্মদ হাফিজ, আব্দুল্লাহসহ আরও ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category