সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর শিক্ষার্থীকে ধ*র্ষ*ন চেষ্টার অভিযোগ

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধ*র্ষ*ন চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিবার মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েকদিন আগে কলোনী এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার সন্ধ্যায় সে ওই শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে তার শ্বশুরবাড়ি ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধ*র্ষ*ন চেষ্টা চালায়।

পরে তাকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে মারধরের হুমকি দেয়। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয় জানতে চাইলে সে ধ*র্ষ*ন চেষ্টার বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি স্বজনদের পরামর্শে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানোর প্রক্রিয়া চলছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category