এস আল-আমিন খাঁন, নিজস্ব প্রতিবেদক পটুয়াখালীঃ
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মী মিজানুর রহমান এর হামলায় হাসান আকন ও আল-মামুন আকন নামের আপন দুই ভাই গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আহত হাসান ও আল-মামুন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব আকনের ছেলে পেশায় কৃষক। হামলাকারী মিজানুর রহমান একই গ্রামের বাসিন্দা ফজলে সিকদারের ছেলে। শনিবার (১৮ জুলাই-২৬ ইং) তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে ইউনিয়নের মাটিভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের পিতা আব্দুর রব আকন বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহার সুত্রে, দুই ভাই ট্রাক্টর নিয়ে জমিতে হালচাষ করছিলেন হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমান সিকদার অতর্কিত হামলা চালায়।
এসময় এলোপাতাড়ি কুপিয়ে হাসান ও আল-মামুনকে গুরুতর আহত করলে তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী মিজান স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
বর্তমানে হাসান ও আল-মামুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, আহত দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
তারা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অভিযোগের বিষয়ে মিজানুর রহমান এর বক্তব্যের বিভিন্নভাবে চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জামান বলেন, ঘটনার বিষয়ে এজাহার দায়ের করা হয়েছে এবং আসামি মিজানুর রহমান সিকদারের পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।