সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ভোটের ‘পরিবেশ নষ্ট না করতে’ আইজিপিকে নির্দেশ দিচ্ছে ইসি

ভোটের ‘পরিবেশ নষ্ট না করতে’ আইজিপিকে নির্দেশ দিচ্ছে ইসি

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়িয়ে ‘পরিবেশ নষ্ট না করতে’ মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববারের (১৮ নভেম্বর) মধ্যে এ নির্দেশনা পাঠানো হবে।

সম্প্রতি বিএনপির মনোননয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নয়াপল্টনে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পুলিশ অনেককে গ্রেফতার করেছে। এরইমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বিএনপি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জানিয়েছে, তাদের ৪৭২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইজিপিকে নির্দেশনা পাঠানোর চিঠি প্রস্তুত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বিএনপি কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ধারণকৃত ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণাদি সংগ্রহ করে একটি প্রতিবেদন প্রেরণ, ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কাউকে হয়রানি না করা এবং নিরপরাধ কোনো ব্যক্তিকে মামলায় জড়িয়ে যেন নির্বাচনী পরিবেশ নষ্ট না করা হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান বলেন, নয়াপল্টনের ঘটনায় আইজিপিকে চিঠি দিচ্ছে কমিশন। চিঠিটি রোববারের মধ্যে পাঠানো হবে।

এর আগে নয়াপল্টনে রাস্তা দখল করে বিএনপিকর্মীদের শোডাউন প্রসঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে যা হচ্ছে, তা আচরণবিধির লঙ্ঘন নয়।

তার এ বক্তব্যের পরের দিনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিএনপি নেতাকর্মীদের। এই ঘটনায় তিনটি মামলায় হয়। বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। বাছাই ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করতে হবে ৯ ডিসেম্বরের মধ্যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD