সর্বশেষ:
‎রাজাপুরে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ মেহেন্দিগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতারা লাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক জিয়াউর রহমানের হাতে খননকৃত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অবৈধ ট্রলিং বন্ধে উপকূলীয় জেলেদের সংবাদ সম্মেলন ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃ/ত তিমি

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি। এর প্রস্থ ১৮ ফুট।

দীর্ঘ দুই যুগে সৈকতে ভেসে আসা মৃত তিমির মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম। সোমবার(২৯ জুন) শেষ বিকেলে সৈকতের কাউয়ার চর পয়েন্টে তিমিটি ভেসে আসে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। উপরার যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, তাদের ধারনা, অর্ধগলিত এ তিমিটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে।

এর আগে এ বছর ৫৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিলো। সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত তিমিটি মাটিচাপা দেয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তীতে এটির নমুনা সংগ্রহ করা হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category