সর্বশেষ:
‎রাজাপুরে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ মেহেন্দিগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতারা লাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক জিয়াউর রহমানের হাতে খননকৃত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অবৈধ ট্রলিং বন্ধে উপকূলীয় জেলেদের সংবাদ সম্মেলন ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম

মেহেন্দিগঞ্জে ডাকাতদের  বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের চিহৃিত একদল ডাকাতের বিরুদ্ধে ভুক্তভোগী রহিম দেওয়ান সংবাদ সম্মেলন করেছে।

গতকাল ২১শে জুন,রবিবার বিকালে মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিম দেওয়ান বলেন,গত ২৩/৫/২০২৬:ইং তারিখ রাতে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের দুলাল দেওয়ানের ছেলে রাকিব দেওয়ান,রাসেল দেওয়ান,ইমন দেওয়ান এবং রব দেওয়ানের ছেলে ইব্রাহিম দেওয়ানসহ আরো ৭/৮ জন মিলে চরে থাকা তার মহিষের বাতানে থাকা ২১টি মহিষের মধ্য থেকে ৪টি মহিষ অস্ত্রের ভয় দেখিয়ে ট্রলারযোগে অজানা গন্তব্যে নিয়ে যায়।

এসময় নদীতে মাছ শিকারে যাওয়া আলাউদ্দিন প্যাঁদা, ছালমা বেগম ও আকবর হোসেন দেওয়ান ঘটনাটি প্রত্যক্ষ করলেও তাৎক্ষনিক অস্ত্রের ভয়ে কেউ কিছু বলতে পারেনি।

পরদিন সকালে এই খবর শুনে রহিম দেওয়ান বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয় এবং ডাকাতদের বাড়ির লোকজনের কাছে বিষয়টি জানান কিন্ত তাতে কোনো সুফল আসেনি। পরে তিনি মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলার তদন্ত করার সময় বেরিয়ে আসে থলের বিড়াল। পুলিশ জানতে পারে তাদের কাছে চুরি করা বেশকিছু গরু রক্ষিত আছে।

পরবর্তীতে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ২৫টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর থেকেই এই চিহৃত ডাকাত দল রহিম দেওয়ানকে মামলা তুলে নিতে নানা প্রকার হুমকি-ধমকি দিয়ে আসছে।

এমনকি মামলা তুলে না নিলে তার জীবননাশ করা হবে প্রচার চালায় এলাকায়। তাই তিনি স্থানীয় প্রশাসনসহ সরকারের নিকট তার জীবনের নিরাপত্তা চায় এবং এইসব চিহ্নিত ডাকাতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category