সর্বশেষ:
মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় সভা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা করল সন্ত্রাসীরা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে রিকশা চালককে আটকে নির্যাতন জনসেবার মানোন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত” বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসকে বিদায়ী সংবর্ধনা পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে বেধরক পিটিয়ে জখম অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন কলাপাড়ায় বিরোধের জেরে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় সভা

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান এমপি।

সভায় মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং জনগণের স্বার্থে বাস্তবধর্মী সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির
বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ,মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category